শনিবার গুলশান-বনানীসহ যেসব এলাকায় গ্যাস থাকবে না

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

গ্যাস সরবরাহের পাইপলাইনের জরুরি কাজের জন্য শনিবার (১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।শুক্রবার

2022-09-30T23:51:41+00:00
2022-09-30T23:51:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শনিবার গুলশান-বনানীসহ যেসব এলাকায় গ্যাস থাকবে না
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১১:৫১ পিএম   (ভিজিট : ২৬৯)
X

গ্যাস সরবরাহের পাইপলাইনের জরুরি কাজের জন্য শনিবার (১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

তিতাস জানিয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য শনিবার দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তেজগাঁও, মহাখালী, গুলশান, বনানী, নতুন বাজার ও বাড্ডা খিলবাড়িরটেক এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy