ফেনীতে বাসের ধাক্কায় আহত আরেক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ফেনী প্রতিনিধি

সারাবাংলা

ফেনীর ফাজিলপুরে সড়ক দুর্ঘটনায় আহত জহির উদ্দিন হৃদয় (১৭) নামে আরেক এসএসসি পরীক্ষার্থী মারা গেছেন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর)

2022-10-01T11:37:40+00:00
2022-10-01T11:37:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফেনীতে বাসের ধাক্কায় আহত আরেক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ অক্টোবর, ২০২২, ১১:৩৭ এএম   (ভিজিট : ২৮০)
X


ফেনীর ফাজিলপুরে সড়ক দুর্ঘটনায় আহত জহির উদ্দিন হৃদয় (১৭) নামে আরেক এসএসসি পরীক্ষার্থী মারা গেছেন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রোববার সদর উপজেলার ফাজিলপুর কাদরি হাইস্কুল কেন্দ্রে কৃষি বিষয়ে পরীক্ষা শেষে সিএনজি চালিত অটোরিকশায় করে মহাসড়কের আলীনগর এলাকায় বাসের ধাক্কায় তিন পরীক্ষার্থীসহ পাঁচ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য অটোরিকশাচালক ছাড়া বাকিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরে স্বজনরা আলমাস উদ্দিন (১৭) ও জহির উদ্দিন হৃদয়কে (১৭) চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে গত মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় আলমাস উদ্দিন মারা যায়।

ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় আহত আরও এক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মরদেহ চট্টগ্রামে ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে দাফনের প্রস্তুতি চলছে।

বাবু/এসএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy