নেত্রকোণায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত

সোহেল খান দূর্জয়, নেত্রকোণা

সারাবাংলা

নেত্রকোণায় আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ অক্টোবর)

2022-10-01T15:08:33+00:00
2022-10-01T15:08:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নেত্রকোণায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত
সোহেল খান দূর্জয়, নেত্রকোণা
প্রকাশ: শনিবার, ১ অক্টোবর, ২০২২, ৩:০৮ পিএম   (ভিজিট : ২৩১)
X

নেত্রকোণায় আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই কর্মসূচী পালিত হয়।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা সিভিলে সার্জন ডা. সেলিম মিয়া, মেয়র নজরুল ইসলাম খানসহ জেলার প্রবীণ ব্যক্তিগণ।

এ সময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, "পরিবর্তিত বিশ্বে প্রবিণ ব্যক্তির সহনশীলতা" এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২২ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার প্রবীণদের সার্বিক কল্যাণে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রবীণ ব্যক্তিদের অধিকার সুরক্ষায় জাতীয় প্রবীণ নীতিমালা ২০১৩ প্রণয়ন, পিতা-মাতার ভরণ পোষণ আইন ২০১৩ প্রণয়নসহ প্রবীণ ব্যক্তিকে বয়স্ক ভাতা প্রদান করা হচ্ছে।

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy