কালীগঞ্জে যুবকে কুপিয়ে জখম

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালীগঞ্জে প্রতিবেশীদের টিনের সীমনা প্রাচীরে ব্যাটারী চালিক অটো রিকসার ধাক্কা লাগায় মো. রাসেল (৩০) নামের এক অটোরিকসা

2022-10-01T15:16:16+00:00
2022-10-01T15:19:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জে যুবকে কুপিয়ে জখম
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ অক্টোবর, ২০২২, ৩:১৬ পিএম  আপডেট: ০১.১০.২০২২ ৩:১৯ পিএম  (ভিজিট : ২২২)
X

গাজীপুরের কালীগঞ্জে প্রতিবেশীদের টিনের সীমনা প্রাচীরে ব্যাটারী চালিক অটো রিকসার ধাক্কা লাগায় মো. রাসেল (৩০) নামের এক অটোরিকসা চালককে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিবেশীরা। গুরুতর আহত অবস্থায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাথমিক চিকিৎসা শেষে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে শনিবার (১ অক্টোবর) দুপুরে আহত রাসেলের বাবা বাদী হয়ে ৭ জনকে অভিযুক্ত করে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এর আগে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত রাসেল উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের মো. হজরত আলীর ছেলে। তিনি এলাকায় ব্যাটারী চালিত অটোরিকসা চালান। অভিযুক্তরা হলো একই গ্রামের বাসিন্দা অপু (২৫), হেলাল ((৪৮), উজ্জল (২৭), আছমা (৪৫), মাফুজা (১৯), আফরোজা (১৮) ও নাদিয়া (২০)।

আহতের বাবা হজরত আলী বলেন, অভিযুক্তরা সব সময় বাড়ীর ময়লা আবর্জনা একত্রিত করে আমার জমিতে ফেলে জমির উর্বরতা নষ্ট করে আসছে। এ ব্যাপারে স্থানীয়দের সাথে কথা বললে তারা এ নিয়ে মিমাংসার উদ্দেশ্যে সালিশ করেন। কিন্তু তারা এ মিমাংসায় রাজি হননি। বরং তারা একই কাজ বার বার করেই যাচ্ছিল। শুক্রবার সন্ধ্যায় আমার ছেলে তার অটো রিকসা নিয়ে বাড়িতে আসার সময় প্রতিবেশীদের টিনের সীমানা প্রাচীরে লাগলে তারা অকথ্য ভাষায় গালাগাল শুরু করে এবং আমার ছেলেকে তারা ৭ জনে মিলে পিটায়। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে শরীরে আঘাত করে। এতে ডান হাত ভেঙ্গে যায় এবং বাম হাত কেটে গিয়ে মারাত্নক জখম হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান, আমরা একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে অবশ্যই জরুরী ব্যাবস্থা গ্রহণ করা হবে।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy