আমতলীতে গরুসহ চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

আমতলী (বরগুনা) প্রতিনিধি

সারাবাংলা

বরগুনার আমতলীতে গরু চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। অভিযান কালে ওই চক্রের কাছ থেকে

2022-10-01T15:27:40+00:00
2022-10-01T15:27:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আমতলীতে গরুসহ চোর চক্রের তিন সদস্য গ্রেফতার
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ অক্টোবর, ২০২২, ৩:২৭ পিএম   (ভিজিট : ৩১৪)
X

বরগুনার আমতলীতে গরু চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। অভিযান কালে ওই চক্রের কাছ থেকে তিনটি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। গরুর মালিক মামুন হাওলাদার বাদী হয়ে গরু চুরির ঘটনায় ৩০ সেপ্টেম্বর আ. জব্বার হাওলাদার, জলিল হাওলাদার, রিয়াজ গাজী ও বশির মাতুব্বর এবং অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে আমতলী থানায় একটি চুরি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া (মোল্লাপাড়া আবাসন) সামনের উত্তর ভিটিতে বসবাস করেন মৃত্যু জয়নাল হাওলাদারের পুত্র মামলার বাদী মো. মামুন হাওলাদার। গত ২৭ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ১০-২টার মধ্যে ১টি গাভীন গরু, ১টা বলদ বাছুর ও ১টি দামড়ী বাছুর তার বসত ঘরের পাশে গরুর খর থেকে গরু চুরি করে নিয়ে যায়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে গরুগুলো না পেয়ে বাড়ীতে ফিরে আসে। গত ২৯ অক্টোবর রাত ৮টার দিকে আসামি জব্বার হাওলাদারকে সন্দেহ হলে স্থানীয়  লোকজন তাকে আটক করে জিজ্ঞাষাবাদ করে। এসময় তিনি উপস্থিত স্থানীয় মানুষজনের সামনে ওই গরু চুরি করার কথা স্বীকার করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে চোর জব্বার হাওলাদারকে তাদের হেফাজতে নেয়।

পরে পুলিশের জিজ্ঞাসাবাদে চোর জব্বার হাওলাদার চুরি হয়ে যাওয়া গরু ৩টি উপজেলার চাওড়া ইউনিয়নের চন্দ্রা গ্রামে তার বড় ভাই জলিল হাওলাদারের বাড়ী রেখেছে বলে স্বীকারোক্তি প্রদান করেন। স্বীকারোক্তি মতে ৩০ সেপ্টেম্বর রাত ৪টার দিকে গরু ৩টি উদ্ধার করে ওই ঘটনার সাথে জড়িত থাকায় পুলিশ জব্বার হাওলাদারের ভাই জলিল হাওলাদারকে নিজ বাড়ী থেকে এবং অপর আসামি রিয়াজ গাজীকে গলাচিপা পুলিশের সহায়তায় উপজেলার পক্ষিয়া গ্রাম থেকে গ্রেফতার করে। 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রনজিৎ সরকার বলেন, আমতলী ও গলাচিপা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গরুসহ চিহ্নিত চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বাবু/জাহিদ
  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy