পাঁচ দফা দাবিতে এ্যাম্বুলেন্স মালিক সমিতির মানববন্ধন

আমতলী (বরগুনা) প্রতিনিধি

সারাবাংলা

বরগুনার আমতলীতে ৫ দফা দাবি করে এ্যাম্বুলেন্স পরিবহন মালিক সমিতি মানববন্ধন করেছে। শনিবার (১ অক্টোবর) সকাল ১১টায় আমতলী

2022-10-01T15:37:30+00:00
2022-10-01T15:37:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাঁচ দফা দাবিতে এ্যাম্বুলেন্স মালিক সমিতির মানববন্ধন
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ অক্টোবর, ২০২২, ৩:৩৭ পিএম   (ভিজিট : ৩২৬)
X

বরগুনার আমতলীতে ৫ দফা দাবি করে এ্যাম্বুলেন্স পরিবহন মালিক সমিতি মানববন্ধন করেছে। শনিবার (১ অক্টোবর) সকাল ১১টায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে ৫ দফা দাবি আদায়ের লক্ষে তারা মানববন্ধন করেন।

আমতলী মাইক্রো ও এ্যাম্বুলেন্স পরিবহন মালিক সমবায় সমিতি লি.(নিবন্ধন-০২ বিডি) আমতলী উপজেলা এ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারন সম্পাদক মো. নাঈম হাওলাদারের সভাপতিত্বে এ্যাম্বুলেন্স চালকদের জন্য জাতীয় নীতিমালা, এ্যাম্বুলেন্স আয়করমুক্ত বানিজ্যিক রেজিষ্টেশন, দেশের সকল রাস্তা ও সেতুতে প্রধানমন্ত্রী ঘোষিত টোল ফ্রি বাস্তবায়ন, এ্যাম্বুলেন্স ও আটসিটের অনুমোদনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন  ও সমাবেশে বক্তব্য রাখেন  মো. হেলাল হাওলাদার, মো. হাসান, বিধান বাবু, আরিফুল ইসলাম জামাল প্রমুখ। মানব বন্ধনে বক্তরা অবিলম্বে তাদের ৫ দফা দাবি আদায়ের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। 

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy