আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে তরুণ-তরুণীর মৃত্যু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে ট্রেনে কাটা পড়ে মদ্যপ অবস্থায় থাকা তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে। তিতাস কমিউটার ট্রেনের

2022-10-01T15:43:25+00:00
2022-10-01T15:43:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে তরুণ-তরুণীর মৃত্যু
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ অক্টোবর, ২০২২, ৩:৪৩ পিএম   (ভিজিট : ৩৭৪)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে ট্রেনে কাটা পড়ে মদ্যপ অবস্থায় থাকা তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে। তিতাস কমিউটার ট্রেনের স্থান পরিবর্তনের সময় রেলওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। ময়না তদন্তের জন্য তাদের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলিম হোসেন শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১২টার পর তিতাস কমিউটার ট্রেনটির স্থান পরিবর্তন করছিলো।

এ সময় ওই দুই তরুণ-তরুণি কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তারা মদ্যপ ছিলো বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিহতদের মধ্যে তরুণের বাড়ি কুমিল্লার দেবিদ্বারে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ওই তরুণীর পরিচয়ও জানার চেষ্টা চলছে। তবে কি কারণে তারা ওইদিকে যাচ্ছিলেন সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।   

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy