বগুড়ায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চার জোড়া নারী পুরুষ আটক

বগুড়া ব্যুরো

সারাবাংলা

বগুড়া শহরতলীর ঝোপগাড়ী এলাকার যমুনা রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারী-পুরুষসহ ৮ জনকে আটক করেছে বগুড়া সদর থানা পুলিশ।আজ

2022-10-01T23:21:48+00:00
2022-10-01T23:21:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বগুড়ায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চার জোড়া নারী পুরুষ আটক
বগুড়া ব্যুরো
প্রকাশ: শনিবার, ১ অক্টোবর, ২০২২, ১১:২১ পিএম   (ভিজিট : ৩৯৬)
X


বগুড়া শহরতলীর ঝোপগাড়ী এলাকার যমুনা রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারী-পুরুষসহ ৮ জনকে আটক করেছে বগুড়া সদর থানা পুলিশ।

আজ শনিবার (১ অক্টোবর)  তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে চারজন নারী এবং বাকি চারজন পুরুষ। আটককৃতরা সবাই বগুড়ার বিভিন্ন বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, শহরের ঝোপগাড়ি এলাকাশ একটি বাসা ভাড়া নিয়ে মিডিয়াকর্মী পরিচয় দিয়ে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে আবাসিক হোটেলের নামে দেহব্যবসা চালিয়ে আসছে। জাতীয় পরিষেবা ‘৯৯৯’ এ কল করে অভিযোগ পাওয়ার পর হোটেলটিতে অভিযানে যায় বগুড়া সদর থানা পুলিশের একটি টিম। অভিযান চালিয়ে হোটেল থেকে চারজন পুরুষ ও চারজন নারীকে আটক করা হয়।

বগুড়া সদর থানার এসআই তয়ন কুমার জানান, ‘৯৯৯’এ অভিযোগের ভিত্তিতে বগুড়ার ঝোপগাড়ির যমুনা রিসোর্ট থেকে নারী-পুরুষসহ  ৮ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) নুরে আলম জানান, ‘জরুরি পরিষেবা ‘৯৯৯’ এ কলের অভিযোগে হোটেলটিতে অভিযান চালানো হয়। মোট আটজনকে আটক করা হয়। আটককৃতদের মামলা দিয়ে কারাগারে পাঠানো হবে।’

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy