কেন্দুয়ায় প্রশাসনের পূজা মন্ডপ পরিদর্শন

আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন মন্ডপে মন্ডপে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তার বিষয়টি নিশ্চিদ্র করার নিমিত্তে দেখবাল শুরু

2022-10-02T11:18:40+00:00
2022-10-02T12:47:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় প্রশাসনের পূজা মন্ডপ পরিদর্শন
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: রোববার, ২ অক্টোবর, ২০২২, ১১:১৮ এএম  আপডেট: ০২.১০.২০২২ ১২:৪৭ পিএম  (ভিজিট : ৩৮৭)
X


নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন মন্ডপে মন্ডপে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তার বিষয়টি নিশ্চিদ্র করার নিমিত্তে দেখবাল শুরু করেছে। 

শনিবার (০১সেপ্টম্বর) সকাল থেকে শুরু হয়েছে ষষ্ঠী পূজা। সুষ্ঠু ও শান্তিপুর্ন উপায়ে উৎসব মুখর পরিবেশে কেন্দুয়া উপজেলার  ৪৮ টি পূজা মন্ডপে নিরাপত্তা মুলক সুন্দর ব্যবস্থা নেয়া হয়েছে।নিশ্চিদ্র নিরাপত্তার স্বার্থে প্রতিটি পূজা মন্ডপেই সিসি টিভি র ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী জালাল, মোঃ আলী হোসেন (ওসি) পি পিএম মন্ডপে মন্ডপে পরিদর্শন শুরু করেছেন।

পরিদর্শনকালে শনিবার কেন্দুয়া পৌরসভার সাহাপাড়া মন্দিরে পরিদর্শন বহিতে মন্তব্য লিখে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কাবেরী জালাল বলেন, সকলকে মিলে মিশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করার আহবান জানান।

ওসি আলী হোসেন পিপি এম বলেন, সুস্ঠুভাবে উদযাপনের জন্য সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। মন্ডপে মন্ডপে কঠোর নজরদারি রাখা হচ্ছে। থানার জরুরি মোবাইল নম্বর গুলো লেমিনেটিং করে মন্ডপে মন্ডপে টানিয়ে দেয়া আছে, কোন অপরিচিত লোক দেখলেই প্রশাসনকে জানানোর আহবান রাখেন।

ইউ এন ও কাবেরী জালাল, ওসি আলী হোসেন সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান। পূজা মন্ডপ ঘুরে তারা সন্তোষ প্রকাশ করেন এবং পূজা মন্ডপের দায়িত্বে থাকা সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy