বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় ত্রিমুখী যানের সংঘর্ষে দু'জন নিহত ও আহত হয়েছেন ১০ জন।আজ রবিবার (২ অক্টোবর)

2022-10-02T13:53:41+00:00
2022-10-02T13:53:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০
বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ অক্টোবর, ২০২২, ১:৫৩ পিএম   (ভিজিট : ৪৫৬)
X

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় ত্রিমুখী যানের সংঘর্ষে দু'জন নিহত ও আহত হয়েছেন ১০ জন।

আজ রবিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় দিকে বিজয়নগর উপজেলার শশুই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের চাপায় ২ সিএনজির যাত্রীর মৃত্যু হয়েছে৷ এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের স্বপন গোস্বামীর ছেলে সুমন গোস্বামী (৩০) ও একই এলাকার গৌরাঙ্গ বনিকের ছেলে মোহন বনিক (৩১)। তারা  সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিলেন। দুর্ঘটনায় বাসের ১০জন আহত হন।

পুলিশ জানায়, শশই এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে পিছন দিক থেকে ট্রাক চাপা দিলে দুজন আরোহী ঘটনাস্থলে নিহত হন। একই সময় পিছন দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে দূর্ঘটনা কবলিত ট্রাকের সংঘর্ষ হয়। এই ঘটনায় মাইক্রোবাসের  ১০ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর সদর হাসপাতালে পাঠানো হয়। নিহতরা ভারতে যাওয়ার জন্য আখাউড়া স্থলবন্দরে আসছিলেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দ্র বসু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধারে কাজ চলছে

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy