শ্রীমঙ্গলে চেক ও সনদ বিতরন করলেন মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

শ্রীমঙ্গলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্হা কর্তৃক বাস্তবায়িত তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক, মহিলা

2022-10-02T14:10:51+00:00
2022-10-02T14:10:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে চেক ও সনদ বিতরন করলেন মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: রোববার, ২ অক্টোবর, ২০২২, ২:১০ পিএম   (ভিজিট : ৩২৫)
X


শ্রীমঙ্গলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্হা কর্তৃক বাস্তবায়িত তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক, মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় ও আইজিএ প্রশিক্ষণ প্রকল্পের প্রশিক্ষনার্থীদের মাঝে চেক ও সনদপত্র বিতরন করা হয়েছে।

আজ রবিবার (২ অক্টোবর) শ্রীমঙ্গল মহসিন অডিটোরিয়ামে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও তথ্য আপা প্রকল্পের (২য় পর্যায়) আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আ.এ.মো. মহিউদ্দিন ওসমানী, আইজিএ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. কেরামত আলী, মহিলা বিষয়ক অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক শাহেদা আক্তার, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত প্রমুখ।

আইজিএ প্রশিক্ষনার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কিশোর-কিশোরী ক্লাবের নিশিথা বিশ্বাশ, ফ্যাশন ডিজাইনের তুষ্টি ধাম ও তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠকের উপকারভোগী আয়েশা আক্তার।

পরে সচিব প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র ও চেক বিতরন করেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy