বগুড়ায় জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

বগুড়া ব্যুরো

সারাবাংলা

বগুড়ায় জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে গোপাল চন্দ্র দাস (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। শনিবার (১ অক্টোবর)

2022-10-02T15:02:48+00:00
2022-10-02T15:02:48+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বগুড়ায় জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
বগুড়া ব্যুরো
প্রকাশ: রোববার, ২ অক্টোবর, ২০২২, ৩:০২ পিএম   (ভিজিট : ১৭৭)
X

বগুড়ায় জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে গোপাল চন্দ্র দাস (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। শনিবার (১ অক্টোবর) রাত দুইটার দিকে সদর উপজেলার শেখেরকোলার তেলিহারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোপাল ওই এলাকার চিত্তরঞ্জন দাসের ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। 

এ ঘটনায় মূল হোতা বিপ্লব পলাতক থাকলেও খেলা চলাকালীন থাকা চারজনকে আটক করেছে পুলিশ।  আটককৃতরা হলেন, কাজল চন্দ্র সরকার (৩২), পাপ্পু সরকার (৩৫), হেলাল মিয়া (৪০) এবং বিমল চন্দ্র সরকার (৩৭)।

জানা গেছে, রাত ১টার দিকে বিপ্লব, গোপালসহ চার-পাঁচজন মিলে জুয়া খেলছিল। খেলার এক পর্যায়ে গোপালের সাথে বিল্পবের কথাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে রেগে বিপ্লব গোপালের বুকে লাথি মারে। তখন সাময়িক মীমাংসা করে তারা খেলা শেষে যার যার বাড়িতে চলে যায়। বাড়িতে  যাওয়ার পর গোপাল বুকে ব্যথা অনুভব করে এবং পরিবারের সবাইকে জানায় জুয়া খেলার সময় বিপ্লব তাকে বুকে লাথি মেরেছে। পরে পরিবারের লোকজন গোপালকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বগুড়া সদর থানার এস আই ইমতিয়াজ আহমেদ জানান, অভিযোগ পাওয়া মাত্র ভোরে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। সদর থানার ওসি নূরে আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে রয়েছে। তদন্ত চলছে, শীঘ্রই মূল হোতাকেও ধরা হবে।

বাবু/জাহিদ
 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy