কেন্দুয়ায় দুইপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশত

আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোণা)

সারাবাংলা

অটোরিকসার ভাড়া নির্ধারণকে কেন্দ্র করে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন।

2022-10-02T17:35:58+00:00
2022-10-02T17:35:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় দুইপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশত
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোণা)
প্রকাশ: রোববার, ২ অক্টোবর, ২০২২, ৫:৩৫ পিএম   (ভিজিট : ২২০)
X

অটোরিকসার ভাড়া নির্ধারণকে কেন্দ্র করে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন। রোববার (২ অক্টোবর) দুপুরে উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত খলিলুর রহমান খান (৩০), তরিকুল (২২), রাতুল খান (২২), সাকিব (২০) ও রাব্বি (১৮) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবং অন্য আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, ব্যাটারী চালিত অটোরিকসার ভাড়া নির্ধারণকে কেন্দ্র করে ছিলিমপুর গ্রামে দুপক্ষের লোকজনের মধ্যে বিরোধ দেখা দেয়। এরই জের ধরে রোববার দুপুরে ছিলিমপুর মাইজপাড়া ও দক্ষিণপাড়ার লোকজন দেশীয় অস্ত্রাদি নিয়ে উত্তরপাড়ার লোকজনসহ তাদের বাড়িঘরে হামলা করে। এক পর্যায়ে দুপক্ষের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হন। সংঘর্ষ চলাকালে উত্তরপাড়ার ইব্রাহিম খান, হোসেন খানের ঘরবাড়ি ভাংচুর, একই পাড়ার আউয়াল খানের ঘর ভাংচুরসহ গাছপালা কর্তন এবং ইব্রাহিম খান ও জসিম খানের ৮টি গরু প্রতিপক্ষের লোকজন নিয়ে যায় বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মো. আলী হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy