প্রকাশ: রোববার, ২ অক্টোবর, ২০২২, ৫:৫৭ পিএম আপডেট: ০২.১০.২০২২ ৫:৫৯ পিএম (ভিজিট : ৩৩২)

X
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য ৫১টি পূজা মণ্ডপে ব্যক্তিগত উদ্যোগে নগদ টাকা অনুদান প্রদান করেছেন ভূঞাপুর পৌরসভার তিন বারের মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ।
রোববার (২ অক্টোবর) ভূঞাপুর পৌরসভা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আর্থিক অনুদান হিসেবে ৫১টি পূজা মণ্ডপে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্মরণ দত্ত, নিকরাইল ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম আমিন, অর্জুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেব্রতদেব, গোপালপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সিনিয়র সহসভাপতি শ্রীপীযুষ সাহা, ভূঞাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল বাছিদ মণ্ডল, যুগ্ম আহ্বায়ক মো. খাইরুল ইসলাম তালুকদার বাবলু প্রমুখ।
বাবু/জাহিদ