কেন্দুয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোণা)

সারাবাংলা

নেত্রকোণার কেন্দুয়ায় মিরাজুল ইসলাম (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কেন্দুয়া থানা পুলিশ। মিরাজুল উপজেলার গন্ডা

2022-10-02T19:16:06+00:00
2022-10-02T19:19:41+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোণা)
প্রকাশ: রোববার, ২ অক্টোবর, ২০২২, ৭:১৬ পিএম  আপডেট: ০২.১০.২০২২ ৭:১৯ পিএম  (ভিজিট : ২০৮)
X

নেত্রকোণার কেন্দুয়ায় মিরাজুল ইসলাম (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কেন্দুয়া থানা পুলিশ। মিরাজুল উপজেলার গন্ডা ইউনিয়নের উত্তর গন্ডা পাছপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে। গন্ডা গ্রামের নিজ বসতঘরে শনিবার রাতে ঘটনাটি ঘটেছে। 

খবর পেয়ে রোববার, (২ অক্টোবর)  সকালে কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম মরদেহ উদ্ধার করে নেত্রকোণা মর্গে প্রেরণ করেন। স্থানীয় চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম আকন্দ কল্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সম্ভবত পারিবারিক কলহের কারণেই এই ঘটনাটি ঘটেছে। তবে মিরাজুলের স্ত্রী গাজীপুরের একটি গার্মেন্টেসে চাকরি করেন। মিরাজুলও সেখানে রাজমিস্ত্রীর সহযোগীর কাজ করতেন। কয়েক দিন পূর্বে তিনি একাই বাড়ি চলে আসেন বলে তিনি জানান। 

স্থানীয়, এলাকাবাসী ও তার মায়ের বরাত দিয়ে আরো জানা যায়, শনিবার (১ অক্টোবর) রাতে মিরাজুলের মা তার ঘরে খাবার দিয়ে যান। সকালে গিয়ে ডাকাডাকি করলে দরজা না খোলায় সন্দেহ হয়। পরে দেখেন ঘরের বাঁশের ধর্নার সঙ্গে গলায়  ফাঁস লাগানো অবস্থায় মরদেহ ঝুলে আছে।

মরদেহ উদ্ধার করে, রোববার (২ অক্টোবর) দুপুরে নেত্রকোণা মর্গে প্রেরণ করেন। এবং কেন্দুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম। 

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy