প্রকাশ: রোববার, ২ অক্টোবর, ২০২২, ৭:২২ পিএম আপডেট: ০২.১০.২০২২ ৭:২৪ পিএম (ভিজিট : ৩৫০)

X
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া ও হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৫০২ পুরিয়া হেরোইন ও ২৯০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটক ব্যক্তিরা হলেন- মো. মাসুদ হাওলাদার (৫২) ও মো. রাতুল (১৯)। রোববার (২ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১০ মিডিয়াসেল। র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনকুটিয়া ও হাসনাবাদ এলাকায় অভিযান চালায় র্যাবের অভিযানিক দল।
এসময় গাঁজা ও হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। র্যাব আরও জানায়, আটককৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা অনেক দিন যাবৎ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা, হেরোইন, গাঁজা ও বিদেশী মদসহ বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
বাবু/জাহিদ