ডোমারে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডোমার উপজেলায় প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ১০ গ্রাম হিরোইনসহ জহুরুল ইসলাম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে

2022-10-02T20:37:02+00:00
2022-10-02T20:37:02+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ডোমারে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: রোববার, ২ অক্টোবর, ২০২২, ৮:৩৭ পিএম   (ভিজিট : ৩৮২)
X

নীলফামারীর ডোমার উপজেলায় প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ১০ গ্রাম হিরোইনসহ জহুরুল ইসলাম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২ অক্টোবর) বিকালে উপজেলার আন্ধারুর মোড় এলাকা হতে তাকে গ্রেফতার করে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল। 

জহুরুল ইসলাম  রাজশাহী জেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে ডোমার উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ী ভাড়া নিয়ে বসবাস করছেন । নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো.  এনামুল হক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডোমার থানায় ২০১৮ এর  ৩৬(১) সারণির (খ) ধারায় একটি মামলা করেন। 

মামলা সুত্রে জানা গেছে,  রোববার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে আন্ধারুর মোড়ে জহিরুলকে আটক করা হয়। তার শরীর তল্লাশি করে ১০ গ্রাম হিরোইন পায় নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযানিক দলের সদস্যরা। 

ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১০ গ্রাম হিরোইনসহ জহুরুল ইসলাম নামে একজনকে পুলিশ হেফাজতে দিয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy