প্রকাশ: রোববার, ২ অক্টোবর, ২০২২, ৯:০২ পিএম আপডেট: ০২.১০.২০২২ ৯:০৪ পিএম (ভিজিট : ২৮৯)

X
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি কর্নার উদ্বোধনী অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে কাজ করছে।
রোববার (২ অক্টোবর) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি কর্নার উদ্বোধন শেষে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় দেশের মানুষের জন্য কাজ করে।
বিএনপি সরকার দেশের স্বাস্থ্য খাত ধ্বংস করে ছিলো এমন অভিযোগ করে তিনি আরও বলেন, রোগীদের সঠিক ভাবে চিকিৎসা সেবা দিতে হবে, তাহলে মানুষের দুর্ভোগ কমবে।
পরে প্রতিমন্ত্রী সেখানে মাসিক সমন্বয় সভায় যোগ দান করেন। এসময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্ডিওলজি কনসালটেন্ট ডা. মো. আশরাফুল আলম (আরিফ), ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বাবু/জাহিদ