ফরিদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের নগরকান্দায় ববিতা রানী (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ অক্টোবর) রাত ৮টার

2022-10-03T00:21:19+00:00
2022-10-03T00:24:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফরিদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ১২:২১ এএম  আপডেট: ০৩.১০.২০২২ ১২:২৪ এএম  (ভিজিট : ২১৩)
X

ফরিদপুরের নগরকান্দায় ববিতা রানী (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের স্বামী চণ্ডী বিশ্বাস পুরাপাড়া ইউনিয়নের রহিত বিশ্বাসের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ববিতা গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার উজানপুর গ্রামের বাসিন্দা। এক বছর আগে তাদের বিয়ে হয়।

পুরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ফকির বলেন, ঘোনাপাড়া গ্রামে ববিতা নামে এক গৃহবধূর মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। এ খবর জানার পর বিষয়টি নগরকান্দা পুলিশকে অবহিত করা হয়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ববিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামীর  ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ববিতার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি থানায় নিয়ে আসা হয়েছে।
 
মরদেহ ময়নাতদন্তের জন্য আগামীকাল সোমবার (৩ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে পাঠানো হবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy