চাঁচড়ায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোর সদর উপজেলার চাঁচড়ার দক্ষিণ বর্মনপাড়ার শ্মশান থেকে রনি (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রনি

2022-10-03T00:34:56+00:00
2022-10-03T00:34:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চাঁচড়ায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ১২:৩৪ এএম   (ভিজিট : ২১৫)
X

যশোর সদর উপজেলার চাঁচড়ার দক্ষিণ বর্মনপাড়ার শ্মশান থেকে রনি (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রনি চাঁচড়া এলাকার ইমরোজ হত্যা মামলার আসামি।  রবিবার রাতে পুলিশ তার লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রনিকে মদ খাওয়ার জন্য ডেকে নিয়ে যায় কুলিন বর্মনের ছেলে রকি (১৯)। এরপর আর খোঁজ মেলেনি রনির। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আকিকুল ইসলাম।

তিনি বলেন, নিহত রনি চাঁচড়া মোল্লাপাড়ার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বাবুর ছেলে। রনি বিভিন্ন ব্যক্তির মাছের ঘেরে কাজ করতেন। গত শনিবার রাত থেকে ওই যুবক নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে রবিবার সন্ধ্যায় চাঁচড়া দক্ষিণ বর্মনপাড়ার শ্মশানে তার লাশ পাওয়া যায়।

খবর পেয়ে রাতে ঘটনাস্থল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে রকিকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে বলেও পুলিশ কর্মকর্তা আকিকুল জানান।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy