শ্রীমঙ্গলে ১০ ফুট দৈর্ঘের অজগর উদ্ধার: বন্যপ্রাণী বিভাগে হস্তান্তর

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

শ্রীমঙ্গল শহরতলীর উত্তর ভাড়াউড়া এলাকার আহমদ আলীর বাড়ি থেকে ১০ ফুট দৈর্ঘের একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী

2022-10-03T11:07:01+00:00
2022-10-03T11:07:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে ১০ ফুট দৈর্ঘের অজগর উদ্ধার: বন্যপ্রাণী বিভাগে হস্তান্তর
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ১১:০৭ এএম   (ভিজিট : ২৩১)
X


শ্রীমঙ্গল শহরতলীর উত্তর ভাড়াউড়া এলাকার আহমদ আলীর বাড়ি থেকে ১০ ফুট দৈর্ঘের একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন। পরে এটিকে বন্যপ্রাণী ব্যবস্হাপনা বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, আজ রবিবার সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে উত্তর ভাড়াউড়া এলাকার আহমদ আলীর বাড়ির বসতঘরে একটি অজগর সাপ ঢুকে পড়ে। এ সময় বাড়ির লোকজন আতংকিত হয়ে পরে। পরে গৃহকর্তা স্হানীয় ইউপি মেম্বার মারুফ মিয়াকে বিষয়টি জানান। মারুফ মেম্বার তাৎক্ষনিক বিষয়টি বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনকে জানালে সেবা ফাউণ্ডেশনের পরিচালক সজল দেব ঘটনাস্হল থেকে অক্ষত অবস্হায় অজগরটিকে উদ্ধার করে নিয়ে আসেন।

সজল দেব জানান, পরে অজগরটিকে বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ে হস্তান্তর করা হয়। তিনি আরো জানান, অজগরটি প্রায় ১০ ফুট দৈর্ঘের এবং ওজন প্রায় ১৫ কেজি হবে। 

বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহিদুল ইসলাম জানান, অজগরটি সুস্হ রয়েছে। দু-একদিনের মধ্যে এটিকে লাউয়াছড়া জাতীয় পার্কে অবমুক্ত করে দেয়া হবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy