নাটোরের বড়াইগ্রামে পূজা মণ্ডপ পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান

মোতালেব হোসেন, নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

নাটোরে দ্বিতীয় দিনে মহাসপ্তমী পূজা চলাকালীন সময়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগ

2022-10-03T11:40:28+00:00
2022-10-03T13:01:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নাটোরের বড়াইগ্রামে পূজা মণ্ডপ পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান
মোতালেব হোসেন, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ১১:৪০ এএম  আপডেট: ০৩.১০.২০২২ ১:০১ পিএম  (ভিজিট : ২৭৯)
X

নাটোরে দ্বিতীয় দিনে মহাসপ্তমী পূজা চলাকালীন সময়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগ নাটোর জেলা শাখার সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

শারদীয় দুর্গাপূজা ২০২২ উপলক্ষে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগের নেতৃবৃন্দকে নিয়ে নাটোর সদর এর বিভিন্ন মন্দির পরিদর্শন করেন তিনি। মন্ডপ পরিদর্শন কালে তিনি পূজা কমিটি এবং পূজায় আগত ভক্তবৃন্দদের সাথে মতবিনিময় করেন।

পরিদর্শন কালে উপজেলা পরিষদ চেয়ারম্যান জানান, শান্তিপূর্ণভাবে সম্পাদনের জন্য প্রতিদিনই বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করছেন তিনি।এখনো পর্যন্ত সুস্থ এবং শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান প্রাং,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, জোয়াড়ী ইউপি সদস্য ফেরদৌস উল আলম সহ আরো অনেকে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy