বারহাট্টা উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

সোহেল খান দূর্জয়, নেত্রকোণা

সারাবাংলা

দীর্ঘ ১৯ বছর পর নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২১ অক্টোবর ২০২২ শুক্রবার অনুষ্ঠিত হবে।

2022-10-03T14:52:29+00:00
2022-10-03T14:52:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১৯ বছর পর
বারহাট্টা উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
সোহেল খান দূর্জয়, নেত্রকোণা
প্রকাশ: সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ২:৫২ পিএম   (ভিজিট : ৩৮৮)
X

দীর্ঘ ১৯ বছর পর নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২১ অক্টোবর ২০২২ শুক্রবার অনুষ্ঠিত হবে। সম্মেলন ঘিরে বারহাট্টা উপজেলার প্রতিটি রাস্তাঘাট সেজেছে নতুন সাজে। আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। 

সকল জল্পনা কল্পনা গ্রুপিং-লবিং পিছনে ফেলে সম্মেলনের মাধ্যমে নতুন সভাপতি ও সম্পাদক নির্বাচন করা হবে। দুটি পদের জন্য প্রতিদ্বন্ধিতায় রয়েছেন বিগত কমিটির সিনিয়র ও বর্ষীয়ান অনেক নেতাসহ নতুন অনেক মুখ। এই সম্মেলনে সভাপতি ও সম্পাদক পদে নবীন-প্রবীণ মিলিয়ে ডজন খানেক নেতা-কর্মী পদপ্রার্থী। 
 
সম্মেলনকে ঘিরে বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীদের মধ্যে উৎসব আমেজ চলছে। গোটা উপজেলা শহর পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে। শুভ কামনার পোস্টারে শহরের ভবনগুলোর দেয়ালও ফাঁকা নেই। নির্মাণ করা হয়েছে প্রতিটি সড়কে শত শত তোরণ। রাতে অনেক ভবনে আলোকসজ্জার ও ব্যবস্থা করা হয়েছে। সম্পূর্ন প্রস্তুত সম্মেলন স্থল। চা-স্টল গুলোতে আলোচনার ঝড় বইছে কে আসছেন এ উপজেলার আওয়ামী লীগের দায়িত্বে।

উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক প্রাপ্তি হয়েছেন আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী ১৯৬৯ সাল থেকে বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন মিটিং মিছিলের যোগদান করা ব্যক্তিত্ব ১৯৭৩ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত নেত্রকোণা কলেজের ছাত্রলীগের যুগ্ম সম্পাদক, ১৯৭৭ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত বারহাট্টা উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারি ব্যক্তি, ১৯৮৫ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করা ব্যক্তি, ১৯৯৭ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী ব্যক্তি, ২০০৩ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১ হিসেবে সফল ভাবে দায়িত্ব পালনকারী ব্যক্তি।

২০০১ সালে জামাত বিএনপির সরকার ক্ষমতায় আশার পর সন্ত্রাসীদের হাতে লাঞ্ছিত ও জেল জুলুম অত্যাচারের শিকার হওয়া ব্যক্তি, তখনকার সময়ে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সহযোগিতায় মোকাদ্দামা থেকে মুক্তি পান তিনি, দলীয় প্রত্যেকটি প্রোগ্রামে অংশগ্রহণ কারি ব্যক্তি, যখন আওয়ামী লীগের সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেফতার হন তখন রাজপথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়া ব্যক্তি, চাপারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক দুই দুইবারের সফল সভাপতি, কিশালয় শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের সাবেক পাঁচ বারের সহ-সভাপতি,বারহাট্টা ডিগ্রী কলেজ গভর্নিং বোর্ডির সাবেক সদস্য (১ বার),বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হিসেবে ছয়বার নির্বাচিত হিসেবে দায়িত্ব পালন করছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপির অশ্লিল ছবি ফেসবুকে আপলোড করার পর তিনি প্রতিবাদ করেন তখন তাদের হাতেনাতে ধরেন, এবং থানায় খবর দিলে পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয় দোষীদের বিরুদ্ধে, তখন তিনি বাদী হয়ে বারহাট্টা থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন, এবং সেই মামলার সূত্র ধরে এই দুইজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে বারহাট্টা থানা পুলিশ।

এবং তাদের সাজা ও হয়, এবং তিনি এই মামলার বাদী হওয়াতে তাকে প্রাণনাশের হুমকি ও দেওয়া হয় আসামিদের পক্ষ থেকে, এই সবকিছু বিবেচনা করে যদি তাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় আশা করা যায় নতুন কমিটি আরও চাঙ্গা হবে, বারহাট্টা রামকৃষ্ণ মিশন এর সাধারণ সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি, ও বারহাট্টা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি, বারহাট্টা পাবলিক লাইব্রেরির আজীবন সদস্য জনপ্রিয় ব্যক্তি দীপক কুমার সাহা সেন্টু।

সর্বশেষ ২০০৩ সালে বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আজিজুর রহমান খান সভাপতি ও কাজী আব্দুল ওয়াহেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন তারা। এ কমিটির মেয়াদ উত্তীর্ন্ন হয়ে একটানা দেড় যুগ কাটিয়ে দেন।  বর্তমানে উপজেলা আওয়ামী লীগের কমিটিকে কেন্দ্র করে দলের মধ্যে দেখা দেয় দলীয় কোন্দল লবিং-গ্রুপিং। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় নতুন কমিটি দাবি করেন সকল সদস্য বৃন্দ। মেয়াদ উত্তির্ণ হয়ে বারহাট্টা উপজেলা আওয়ামী লীগ দুই কমিটির পরিচয় নিয়ে চলছে এখন পর্যন্ত। দলের নেতাকর্মীর মাঝে সৃষ্টি হয় গ্রুপিংয়ের।

দলীয় সূত্র জানায়, শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে (২১ অক্টোবর) শুক্রবার উপজেলা আওয়ামী লীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন উদ্বোধন করবেন নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রিয় আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু অসিম কুমার উকিল, কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি,কেন্দ্রীয় কমিটির সদস্য রেমন্ড আরেং, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, ও সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হাবিবুর রহমান খান শেফালী এমপি। 

উক্ত সম্মেলনে সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান। উক্ত সম্মেলন পরিচালনা করবেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আব্দুল ওয়াহেদ। সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের জনপ্রিয় বর্তমান সাংগঠনিক সম্পাদক দীপক কুমার সাহা সেন্টু। সম্মেলনে দায়িত্বপ্রাপ্ত অনুষ্ঠান সভাপতি আজিজুর রহমান খান জানান, দীর্ঘ ১৯ বছর পর একটি সফল ও সুন্দর সম্মেলনের জন্য শ্রম দিয়ে যাচ্ছেন। সম্মেলনের মাধ্যমে দল আরো গতিশীল হবে বলে তিনি বিশ্বাস করেন। দল ত্যাগী নেতাদের মুল্যায়ন করবে।

দীর্ঘ ১৯ বছর পর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ২১ অক্টোবর ২০২২ ইং রোজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে। এবারের সম্মেলনের মাধ্যমে দল আরও সংগঠিত ও সুদৃঢ় হবে। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানীত হয়ে দলের দুঃসময় থেকে শুরু করে এখনও একজন সাধারণ কর্মী হিসাবে নেতা কর্মীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছি। আমি আশাকরি ত্যাগী নেতাদের দলীয় হাইকমান্ড মূল্যায়ন করবেন।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy