প্রকাশ: সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ৪:১৪ পিএম আপডেট: ০৩.১০.২০২২ ৪:১৮ পিএম (ভিজিট : ১৮৮)

X
বাংলাদেশ একটি কৃষি বান্ধব দেশ। তাই বর্তমান সরকার খাদ্যের অভাব দূরীকরণের লক্ষে কৃষির সমৃদ্ধি করার জন্য কৃষকদের দুয়ারে পৌঁছে দিচ্ছেন কৃষির প্রয়োজনীয় উপকরণ। মাসকালাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ (বীজ ও সার) বিতরণ আয়োজন করেন
কৃষি সম্প্রসারন অধিদপ্তর, আটপাড়া উপজেলা।
সোমবার (৩ অক্টোবর) সকাল ১০টায় আটপাড়া উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রনোদনা বিতরণে সভাপতিত্ব করেন আটপাড়া উপজেলার কৃষি অফিসার ফয়জুন নাহার নিপা। এবং প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অসীম কুমার উকিল এমপি।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়াম্যান হাজী খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ, কৃষি অফিসার , বানিয়াজান ইউপি চেয়ারম্যান ফেরদৌস রানা আন্জুসহ প্রমুখ।
এসময় ৩০ জন কৃষকের মাঝে প্রতি জনকে ৫ কেজি মাসকালাই এর বীজ, এবং ১৫ কেজি সার বিনামূল্যে বিতরণ করেন।
বাবু/জাহিদ