চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ

সারাবাংলা

‘‘বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি, সবার জন্য টেকসই নগর গড়ি’’ এই প্রতিপাদ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে।

2022-10-03T18:42:14+00:00
2022-10-03T18:42:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত
আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ৬:৪২ পিএম   (ভিজিট : ২৮৩)
X

‘‘বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি, সবার জন্য টেকসই নগর গড়ি’’ এই প্রতিপাদ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ চাঁপাইনবাবগঞ্জ’র আয়োজনে সোমবার (৩ অক্টোবর) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) কৃষিবিদ আহমেদ মাহবুব-উল-ইসলাম সভাপতিত্বে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহসীন।

জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সল এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শহর পরিকল্পনাবিদ মো. ইমরান হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রাকিবুল ইসলাম।

বক্তারা বলেন, বৈষম্য হ্রাস করে টেকসই নগর প্রতিষ্ঠা করতে হবে। আগামী বছরের মধ্যে এ জেলাতে গৃহহীন থাকবে না কেউ। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। সভায় এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী মো. আহারাম আলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সত্যজিৎ রায়, মো. ফিরোজ হোসেনসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy