ফরিদপুরে হাতকড়া নিয়ে পালালো আসামি

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের নগরকান্দায় থানা হাজত থেকে আদালতে পাঠানোর সময় হাতকড়া পড়া অবস্থায় এক আসামির পালিয়ে যাবার ঘটনা ঘটেছে। পুলিশের

2022-10-03T19:05:13+00:00
2022-10-03T19:08:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফরিদপুরে হাতকড়া নিয়ে পালালো আসামি
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ৭:০৫ পিএম  আপডেট: ০৩.১০.২০২২ ৭:০৮ পিএম  (ভিজিট : ১৯৪)
X

ফরিদপুরের নগরকান্দায় থানা হাজত থেকে আদালতে পাঠানোর সময় হাতকড়া পড়া অবস্থায় এক আসামির পালিয়ে যাবার ঘটনা ঘটেছে। পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া আসামির নাম তুরাপ শেখ (৩২)।

তিনি কুমিল্লা জেলার বাসিন্দা হলেও বর্তমানে বিয়ের সুবাদে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের সদরবেড়া গ্রামে বসবাস করেন। তার পিতার নাম রুস্তুম শেখ।

নগরকান্দা থানা পুলিশ জানায়, রোববার (২ অক্টোবর) বিকেলে সদরবেড়া গ্রাম থেকে গাঁজাসহ আটক করা হয় তুরাপ শেখকে। সোমবার (৩ অক্টোবর) দুপুরে আদালতে নেবার জন্য তাকে পুলিশের গাড়িতে তোলা হয়। এসময় কৌশলে সে হাতকড়া অবস্থায় পালিয়ে যায়। পরে পুলিশ তুরাপ শেখের শ্বশুর বাড়ির লোকজনকে থানায় ডেকে এনে দ্রুত তুরাপকে ফিরিয়ে আনার কথা জানান। 

তালমা ইউপি চেয়ারম্যান কামাল হোসেন জানান, পুলিশের মাধ্যমে আমরা জানতে পারি তুরাপ শেখ পালিয়েছে। আমরা তাকে ধরতে বিভিন্ন স্থানে খোঁজ করছি। নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন, তুরাপ শেখকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করছি দ্রুতই তাকে আমরা ধরতে পারবো। 

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy