ময়মনসিংহে ৩ হোটেলকে ২৯ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহ প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ফুলপুরে ৩ হোটেলকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে জাতীয় ভোক্তা

2022-10-03T19:13:59+00:00
2022-10-03T19:13:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে ৩ হোটেলকে ২৯ হাজার টাকা জরিমানা
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ৭:১৩ পিএম   (ভিজিট : ১৯১)
X

ময়মনসিংহের ফুলপুরে ৩ হোটেলকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাথ মেহেরের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ওই জরিমানা আদায় করা হয়। 

এসময় পচা বাসি খাবার পরিবেশন ও রান্নাঘরে নোংরা পরিবেশসহ ভোক্তা অধিকার আইনে বিভিন্ন ত্রুটির দায়ে থানা রোডের হাজী কাচ্চি ঘর এন্ড বিরানি হাউজকে ১৫ হাজার টাকা, গ্রীণ রোডের তেপান্তর রেস্টুরেন্টকে ৭ হাজার টাকা ও এভারগ্রীণ রেস্টুরেন্টকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। 

এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মঞ্জুরুল হক, ফুলপুর থানার এসআই মোফাখখিরুল প্রমুখ উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ -এর সহকারী পরিচালক নিশাথ মেহের বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। 

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy