রাঙ্গাবালীতে মা ইলিশ সংরক্ষণে সচেতনতা সভা

মাহমুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)

সারাবাংলা

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সচেতনতা সভা করেছে মৎস্য বিভাগ। সোমবার (৩ অক্টোবর)

2022-10-03T20:14:39+00:00
2022-10-03T20:14:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাঙ্গাবালীতে মা ইলিশ সংরক্ষণে সচেতনতা সভা
মাহমুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রকাশ: সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ৮:১৪ পিএম   (ভিজিট : ২৫৪)
X

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সচেতনতা সভা করেছে মৎস্য বিভাগ। সোমবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া মৎস্যঘাট এলাকায় এ সভা করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল হক বাবুল, কোস্টগার্ড রাঙ্গাবালী আউটপোস্ট কন্টিনজেন্ট কমান্ডার মো. হারুন, ছোটবাইশদিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কামাল পাশা, ইউপি সদস্য মজিবুর রহমান (মিন্টু), ইমরুল হক টিপু, রওশন মৃধা, রিনা প্রমুখ। এদিন বক্তারা বলেন, সরকার ঘোষিত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন,মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। 

এই নিষেধাজ্ঞা অমান্য করলে কমপক্ষে ১ থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy