আখাউড়ায় অটোরিক্সার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

আখাউড়া আগরতলা সড়কের নূরপুর ব্রিজের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সালমা বেগম নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধা নিহত হয়েছেন।নিহত সালমা

2022-10-03T20:20:37+00:00
2022-10-03T20:22:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় অটোরিক্সার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ৮:২০ পিএম  আপডেট: ০৩.১০.২০২২ ৮:২২ পিএম  (ভিজিট : ৩৭৮)
X

আখাউড়া আগরতলা সড়কের নূরপুর ব্রিজের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সালমা বেগম নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধা নিহত হয়েছেন।নিহত সালমা বেগম সিলেট ধর্মপাশা থানার আহমেদপুর গ্রামের আব্দুল আজিজ মিয়ার স্ত্রী।

তিনি বিগত দুই যুগের অধিক সময় পৌর এলাকার নারায়ণপুরে ভাড়া বাসা নিয়ে বসবাস করে আসছে। স্থানীয়সূত্রে জানা যায় সোমবার (৩ অক্টোবর) দুপুরে রাস্তা পারাপারের সময় একটি অটো রিক্সা সালমা বেগমকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এসময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন আহত বৃদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। পরে ব্রাহ্মণবাড়িয়া নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় চালক পালিয়ে যায় অটোরিক্সাটি বর্তমানে স্থানীয়দের হেফাজতে রয়েছে।

এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন দুর্ঘটনার বিষয়টি ফোনের মাধ্যমে জানতে পেরেছি। ফোন পেয়ে আমি তাৎক্ষণিক ঘটনাস্থল ও হাসপাতালে ফোর্স পাঠিয়েছি। বিস্তারিত জেনে ব্যবস্থা নিব।

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy