বগুড়ায় গৃহবধূ হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

বগুড়া ব্যুরো

সারাবাংলা

বগুড়ায় প্রতিবেশী এক গৃহবধু জোসনা বেগমকে কুপিয়ে হত্যার দায়ে মো. বুলু মিয়া (৪১) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড

2022-10-03T20:24:56+00:00
2022-10-03T20:24:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়ায় গৃহবধূ হত্যার দায়ে একজনের যাবজ্জীবন
বগুড়া ব্যুরো
প্রকাশ: সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ৮:২৪ পিএম   (ভিজিট : ২৯৪)
X

বগুড়ায় প্রতিবেশী এক গৃহবধু জোসনা বেগমকে কুপিয়ে হত্যার দায়ে মো. বুলু মিয়া (৪১) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

সোমবার (৩ অক্টোবর) দুপুরে বগুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মন্ডল এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত বুলু আদমদীঘি উপজেলার তালশন এলাকার মৃত আ. রহমানের ছেলে। রায় ঘোষণার সময় আসামি বুলু আদালতে উপস্থিত ছিলেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি এডভোকেট নাছিমুল করিম হলি বলেন, আদমদীঘি উপজেলার তালশন এলাকার দণ্ডপ্রাপ্ত আসামি বুলু মিয়ার সাথে জমিজমা নিয়ে প্রতিবেশী আব্দুল মান্নানের সাথে দ্বন্দ্ব ছিল। এই নিয়ে ২০১৩ সালের ৩ মে দুপুর সাড়ে ১২টায় বুলুর মা বুলুনের সাথে মান্নানের ৪৫ বছর বয়সী স্ত্রী জোসনা বেগমের সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে বুলু তাদের রান্না ঘর থেকে ধারালো বটি দিয়ে প্রথমে পায়ে কোপ মেরে  গুরুতর জখম করে।

এতে জোসনা মাটিতে লুটিয়ে পড়লে আবারও বুলু ওই বটি দিয়ে তার মাথায় কোপ দেয়।  তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জোসনাকে মৃত ঘোষণা করেন।  এ ঘটনায় ওইদিন রাতেই নিহতের স্বামী আব্দুল মান্নান বুলুর নামে আদমদীঘি থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে একই বছরের ৭ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন আদমদীঘি থানার এস আই রফিকুল ইসলাম বুলুকে একমাত্র আসামির বিরুদ্ধে অভিযোগপত্র  দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাছিমুল করিম হলি জানান, এ মামলায় আদালত আটজনের সাক্ষ্য নেন। সাক্ষ্য ও অন্যান্য তথ্যের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে উপরোক্ত সাজা দেন। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন আব্দুর রশীদ(১)।

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy