লড়ি-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৭

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালীগঞ্জে লড়ি ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে সুলতানা বেগম (৩২) নামের এক ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায়

2022-10-03T20:53:04+00:00
2022-10-03T20:53:04+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
লড়ি-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৭
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ৮:৫৩ পিএম   (ভিজিট : ৪৩১)
X

গাজীপুরের কালীগঞ্জে লড়ি ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে সুলতানা বেগম (৩২) নামের এক ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকের চালকসহ আরো ৭ যাত্রী। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর অবস্থায় ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণের পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের ভাদাত্তীর্ নামকস্থানে এ সড়ক দূর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মো. মাজহারুল হক।

নিহত সুলতানা বি-বাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার চরমন্ডল গ্রামের মো. কাজলের স্ত্রী। অন্যদিকে আহতরা হলেন ইজিবাইক চালক কালীগঞ্জ পৌর এলাকার বাঙ্গালহাওলা গ্রামের মো. সিরাজের ছেলে আরিফ মিয়া (৩০)। এছাড়া আহত পারভীন (২৩), সজিদা (৩৮), আকলিমা (৪০), খাইরুন (৩০), পারুল (৪৫) ও সনিয়া (২৫) তারা সবাই বি-বাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার চরমন্ডল গ্রামের বাসিন্দা।   

এসআই জানান, সন্ধ্যায় কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের উত্তরা ফিলিং স্টেশন সংলগ্ন ভাদাত্তীর্ নামকস্থানে পূবাইলগামী যাত্রীবাহী একটি ইজিবাইকের সাথে ঘোড়াশালগামী একটি লড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী সুলতানা নিহত হন। এ ঘটনায় ইজিবাইকের চালকসহ আহত হন আরো ৭ যাত্রী। তবে অলৌকিভাবে বেঁচে যায় দেড় বছরের এক ইজিবাইক যাত্রী শিশু রোমান।

এ সময় স্থানীয়রা আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে এক যাত্রীকে মৃত ঘোষণা করেন জরুরী বিভাগের চিকিৎসক। বাকী আহত ৭ জনের মধ্যে ২ জনকে ভর্তি রেখে গুরুতর অবস্থায় ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। ব্যাপারে আইনহত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের  এসআই।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy