মালেশিয়া পাচারের সময় চার দালাল সহ নারীপুরুষ আটক ২৮

সাইফুল ইসলাম, টেকনাফ প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মালেশিয়া পাচারের সময় সাগর পাড় থেকে তিনজন নারীসহ ২৮ জন রোহিঙ্গা উদ্ধার করা হয়েছে। এসময়

2022-10-04T10:25:22+00:00
2022-10-04T16:23:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মালেশিয়া পাচারের সময় চার দালাল সহ নারীপুরুষ আটক ২৮
সাইফুল ইসলাম, টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২, ১০:২৫ এএম  আপডেট: ০৪.১০.২০২২ ৪:২৩ পিএম  (ভিজিট : ৩১১)
X

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মালেশিয়া পাচারের সময় সাগর পাড় থেকে তিনজন নারীসহ ২৮ জন রোহিঙ্গা উদ্ধার করা হয়েছে। এসময় আরও চারজন দালালকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে তাদের আটকের পর ভিকটিমদের উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শামলাপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদ। 

তিনি জানান, উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হলবনিয়া ও বাইন্যা পাড়া নৌকার ঘাট বরাবর গভীর সাগরে মালয়েশিয়াগামী রোহিঙ্গা বোঝাই একটি ইঞ্জিন বোটের তলা ফেটে সাগরে তলিয়ে গেছে। বোটে থাকা রোহিঙ্গা ও দালালরা বিভিন্ন উপায়ে সাগরকূলে উঠে আসলে রোহিঙ্গা ও দালালদের আটক রাখা হয়েছে। ডুবিত বোটে আনুমানিক ৬০ জন ছিল বলেও জানা গেছে।

এবিষয়ে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) নাসির উদ্দিন মজুমদার।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy