কেন্দুয়ায় এমপির আমন্ত্রণে দুর্গাপূজায় পুলিশের ডিআইজি, জেলার ডিসিসহ রাজনৈতিক নেতাদের মিলনমেলা

আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় এমপির বাসভবনে (উকিল বাড়ীতে) শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে সোমবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় কেন্দুয়া আটপাড়ার সংসদ সদস্য

2022-10-04T11:10:21+00:00
2022-10-04T11:10:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় এমপির আমন্ত্রণে দুর্গাপূজায় পুলিশের ডিআইজি, জেলার ডিসিসহ রাজনৈতিক নেতাদের মিলনমেলা
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২, ১১:১০ এএম   (ভিজিট : ২৪৫)
X


নেত্রকোনার কেন্দুয়ায় এমপির বাসভবনে (উকিল বাড়ীতে) শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে সোমবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় কেন্দুয়া আটপাড়ার সংসদ সদস্য অসীম কুমার উকিল এমপি আমন্ত্রণে শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগাভাগিতে রাজনৈতিক নেতৃবৃন্দ  ও সরকারি আমলাদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়।  

এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য ও মিসেস ডিআইজি, নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস, নেত্রকোনা জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ।

এসময় দুর্গাপূজা উপলক্ষে আনন্দ আড্ডার সমন্বয়কারী কেন্দুয়া আটপাড়ার সংসদ সদস্য অসীম কুমার উকিল এমপি উপস্থিত আমন্ত্রিত অতিথি ও স্থানীয় অতিথিদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালির উৎসব হলেও এর আবেদন সার্বজনীন। নিছক ধর্মের নামে যারা মানুষকে বিপদে ফেলে তারা যুগে যুগেই অসুর। আজকের এই  শারদ উৎসবে সকল মানুষের মাঝে শান্তি ও সম্প্রীতির বন্ধন অটুট থাকুক তিনি এটাই প্রত্যাশা করেন।

এছাড়াও স্থানীয়ভাবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল, কেন্দুয়া সার্কেলের এ এস পি জুনাইদ আফ্রাদ, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঁইয়া, কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মোঃ আলী হোসেন পিপিএম, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, মোঃ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজ উর রহমান বিপুল, আনোয়ারুল হক তালুকদার কনক, উপজেলা ইউপি চেয়ারম্যান মোঃ জাকির আলম ভূঁইয়া, আব্দুস ছালাম বাঙ্গালী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাঝাহারুল ইসলাম জুয়েল, উপজেলার কান্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাপস ব্যার্নাজিসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ,  বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি / সাধারণ সম্পাদকবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবন্দ, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, সাংবাদিকবৃন্দ সহ সুধীজন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy