বালিয়াকান্দিতে জাতীয় কন‍্যাশিশু দিবস পালিত

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

সারাবাংলা

সময়ের অঙ্গীকার, কন‍্যাশিশুর অধিকার এই প্রতিপাদ‍্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অদিদপ্তরের

2022-10-04T11:14:11+00:00
2022-10-04T11:14:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বালিয়াকান্দিতে জাতীয় কন‍্যাশিশু দিবস পালিত
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২, ১১:১৪ এএম   (ভিজিট : ২৪৭)
X

"সময়ের অঙ্গীকার, কন‍্যাশিশুর অধিকার" এই প্রতিপাদ‍্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অদিদপ্তরের উদ্দোগে র‍্যালী ও আলোচনা সভার মধ‍্য দিয়ে জাতীয় কন‍্যা শিশু দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্দোগে জাতীয় কন‍্যাশিশু দিবসের র‍্যালী বের হয়। র‍্যালীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান  বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার সজল কুমার সোম, উপজেলা প্রকৌশলী খন্দকার রাহাত ফেরদৌস, সমবায় কর্মকর্তা নজরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন সহ উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ অংশগ্রহণ করেন। র‍্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে বক্তব‍্য রাখের উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির,  বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ‍্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, বাংলাদেশ আওয়ামী মহিলা লীগ উপজেলা শাখার সভানেত্রী বাসন্তি স‍্যার্নাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, বালিয়াকান্দি থানার পুলিশ প্রতিনিধি ও বহরপুর বিট অফিসার এস, আই নাজমুল হোসেন প্রমুখ।
 
-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy