বিজয়নগরে দুর্গাপূজা মন্দির পরিদর্শনে মোকতাদির চৌধুরী(এমপি)

আশীষ সাহা, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, ধর্ম যার যার উৎসব সকলের, আবহমানকাল থেকে হিন্দু মুসলমানসহ সকল ধর্মের লোকেরা মিলেমিশে উৎসব

2022-10-04T12:49:04+00:00
2022-10-04T12:49:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিজয়নগরে দুর্গাপূজা মন্দির পরিদর্শনে মোকতাদির চৌধুরী(এমপি)
আশীষ সাহা, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২, ১২:৪৯ পিএম   (ভিজিট : ৪০৭)
X


বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, ধর্ম যার যার উৎসব সকলের, আবহমানকাল থেকে হিন্দু মুসলমানসহ সকল ধর্মের লোকেরা মিলেমিশে উৎসব পালন করে থাকেন যা বিশ্বে এ এক অনন্য নজির।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো শারদীয় দুর্গাপূজা। পূজার উৎসব আনন্দ মুখর পরিবেশে পালিত হচ্ছে কিনা তা দেখার জন্য বিজয়নগর উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর- বিজয়নগর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

গতকাল বুধবার (৩ অক্টোবর) রাতে তিনি বিজয়নগর উপজেলার বিভিন্ন ইউয়িনের পূজা মন্দির ঘুরে দেখেন।

পরিদর্শনকালে বক্তারা বলেন, এ উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের জন্য নয়। এটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙালি জাতির ঐক্য চেতনার মহা মিলনোৎসব। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু মুসলমানসহ সকল ধর্মের লোকেরা মিলেমিশে উৎসব পালন করে থাকেন। পরিদর্শনে শারদীয় শুভেচ্ছা বিনিময়, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নিয়ে সকলকে শান্তিপূর্ণভাবে যথাযথ পূজা উদযাপনের আহবান জানিয়ে পূজার নামে কেউ মাদক, জুয়া, ইভটিজিং ইত্যাদি অ-সামাজিক কাজে লিপ্ত না হয় সে বিষয়ে সকলকে সজাগ থাকার পরামর্শ দেন।

পরিদর্শন কালে এমপি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, বর্তমান সরকার দুর্গা পূজাকে শান্তিপূর্ণ করতে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা এই উৎসবকে সার্বজনীন হিসেবে নিয়েছি বলেই হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে উৎসবটি পালন করে। এসময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও শান্তি কামনায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার অনুরোধ জানান।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপত সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, ওসি মোঃ রাজু আহম্মেদ,  জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সোমেশ রঞ্জন রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঞা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট লোকমান হোসেন, বিজয়নগর পূজা উদযাপন কমিটির সদস্য বৃন্দ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন সহ বিভিন্ন রাজনৈতিক ও শিক্ষকবৃন্দ,বিজয়নগরে ইউপি চেয়ারম্যানগণ সহ প্রমুখ।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy