প্রকাশ: বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ৯:৪৮ এএম (ভিজিট : ৫৩৮)

X
আলোকিত জনদরদী মানবদের একজন নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. আব্দুর সাত্তার। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারো চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ নাগরিকসহ তৃণমূল পর্যায়ের সম্মানিত ভোটারবৃন্দের নিকট একজন আলোকিত জনদরদী মানুষ হিসেবে পরিচিতি পেয়েছেন। ইউনিয়নের প্রত্যেক আনাচেকানাছে রয়েছে তাঁর সুনাম। সৃষ্টি করেছেন মানবতার নানা উদাহরণ। তিনি নির্বাচন মুখী মানুষ।
তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহন করে সম্মানিত ভোটারদের রায়ে বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে স্বরমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বারবার। তারই ফলশ্রুতিতে উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের সাধারণ জনগনের কাছে আব্দুর সাত্তার একজন প্রিয় মুখ হয়ে উঠেছেন। সার্বজনীন মতামতের প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহনের মাধ্যমে তিনি বারবার চেয়ারম্যান হিসেবে বিজয়ী হবেন বলে তিনি শতভাগ আশাবাদী।
তিনি এই ইউনিয়নে আওয়ামীলীগের বারবার মনোনীত একজন চেয়ারম্যান। কিন্তু স্বরমুশিয়া ইউনিয়নের সাধারণ জনগণ মনে করেন তাদের দৃঢ় প্রত্যাশা ও আস্থাশীল ব্যক্তি হিসেবে আব্দুর সাত্তার আবার চেয়ারম্যান নির্বাচিত হলে অবশ্যই ইউনিয়নের উন্নয়নমূলক কাজ গুলো সাধিত হবে। ইউনিয়নের সাধারণ মানুষের প্রত্যাশা এবং চাওয়া পাওয়ার প্রতি তিনি সবসময়ই গুরুত্ব দিয়ে আসছেন। তিনি আসলেই একজন ব্যতিক্রমধর্মী চিন্তা-চেতনা এবং জনদরদী মানুষ। দীর্ঘদিনের জনপ্রিয়তার ধারাবাহিকতায় তিনি আবারো স্বরমুশিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে লড়বেন আগামী নির্বাচনে ও। জনপ্রিয়তার সুবাদেই তিনি বারবার নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সত্যি কথা বলতে কি জনপ্রিয়তা ঘোড় দৌড়ে তাঁর সম্পর্কে অপর কেউ রয়েছেন বলে আমাদের বোধগম্যে নহে। তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা-প্রজ্ঞা এবং ইউনিয়নের মাঠ পর্যায়ের জনগণের সমস্যা-সমাধানে অপর কেউ নন সর্বাগ্রে স্বতঃস্ফুর্ত তিনিই উদ্যোগ গ্রহন করে থাকেন। তিনি দীর্ঘ বছর চেয়ারম্যান থাকাকালীন এলাকার সার্বিক উন্নয়নসহ অবিরাম বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
আগামী নির্বাচনে জয়ী হতে হলে তৃণমুল পর্যায়ের জনতার জননেতা ব্যক্তিত্ব হিসেবে যতসব গুণাবলির প্রয়োজন সবটুকুই তাঁর মধ্যে বিরাজমান। সবচেয়ে বড় কথা হলো তিনি এলাকার জনগনের অতি নিকটতম এবং কাছের মানুষ। বাড়ীর মানুষ। তিনি আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের স্বরমুশিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি লেখাপড়া কালীন সময় ছাত্রলীগ এবং বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আছেন, এবং বর্তমানে তিনি স্বরমুশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইউনিয়ন পরিষদে নিয়মিত উঠা-বসা করে থাকেন। আর সেখানেই ভুক্তভোগি সাধারণ জনমানুষের দুঃখ-দুদর্শার কথা শোনেন এবং সার্বিক সমস্যার সমাধান করে থাকেন। বিশেষ করে সকল ভোটারদের প্রথম পছন্দের ব্যক্তিই হচ্ছেন চেয়ারম্যান আব্দুর সাত্তার।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ নাগরিকসহ ভোটারবৃন্দ তাঁকে ভোট দিয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করবেন ইন্শাআল্লাহ্। এটাই সকল জনগণের প্রত্যাশা।।
-বাবু/এ.এস