প্রকাশ: বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ৩:১১ পিএম আপডেট: ০৫.১০.২০২২ ৩:২১ পিএম (ভিজিট : ২৫৭)

X
নেত্রকোণার কলমাকান্দায় সীমান্তে ২৩ বোতল ভারতীয় মদসহ রাজু মারাক (৪৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার (৫ অক্টোবর) সকালে আটক ভারতীয় নাগরিকসহ দুইজনের নাম উল্লেখসহ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে কলমাকান্দায় থানায় সোপর্দ করে বিজিবি। এর আগে, মঙ্গলবার মধ্যে রাতে উপজেলার রংছাতি ইউনিয়নের মহেষখলা সীমান্তের ১১৮৫/৮ এস পিলার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহেষখলা ক্যাম্পের টহল দল। আটক রাজু মারাক (৪৫) ভারতের তুরা জেলার বাঘমারা থানার মহেষখলা গ্রামের মৃত জনসনের পুত্র।
উপজেলার মহেষখলা (৩১) বিজিবি ক্যাম্পের নায়েক সুবাদার লিয়াকত আলী বলেন , গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ১১৮৫/৮ এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ নিয়ে দুজন লোক আসিতেছে। পরে রংছাতি ইউনিয়নের পাঁচগাও এলাকায় আমরা অবস্থান নেই । ওই স্থানে আমাদের উপস্থিতি টের পেয়ে মদসহ দৌড় দিয়ে পালানো চেষ্টা করে দুজন। ওই সময় ধাওয়া করে ভারতীয় মদসহ রাজু মারাক নামে এক ভারতীয় নাগরিককে আটক করতে সক্ষম হই। অন্যজন দ্রুত পালিয়ে যায়। এসময় ভারতীয় নাগরিকের কাছ থেকে ২৩ বোতল মদ জব্দ করা হয়।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ভারতীয় নাগরিকের কাছ থেকে তার সহযোগী পলাতকের নাম ঠিকানা জানতে পারি। এ ঘটনায় এক ভারতীয় নাগরিকসহ দুইজনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে কলমাকান্দা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পলাতক আসামির নাম বকুল মিয়া। সে পাশ্ববর্তী জেলার মধ্যনগর থানার কালাঘড় গ্রামের আ. বারেকের ছেলে।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, এক ভারতীয় নাগরিকসহ দুইজনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দিয়েছেন বিজিবি।
বাবু/জাহিদ