সাজেকে পাহাড় ধসে যানবাহন চলাচল বন্ধ

শাহ আলম, রাঙামাটি

সারাবাংলা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট-সাজেক সড়কে পাহাড় ধসের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বুধবার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে

2022-10-05T15:35:17+00:00
2022-10-05T15:35:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাজেকে পাহাড় ধসে যানবাহন চলাচল বন্ধ
শাহ আলম, রাঙামাটি
প্রকাশ: বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ৩:৩৫ পিএম   (ভিজিট : ২৩৩)
X

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট-সাজেক সড়কে পাহাড় ধসের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বুধবার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে ওই সড়কের নন্দরাম নামক এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে টানা বৃষ্টিপাতের কারণে বাঘাইহাট-সাজেক সড়কের নন্দরাম নামক এলাকায় সড়কের উপর পাহাড়ের একটি অংশের মাটি পড়ে। এতে ওই সড়কের যানবাহল চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দা ও সেনাবাহিনীর সদস্যরা সকাল থেকে মাটি সরানোর কাজ করছে।

সাজেক থানার অফিসার ইনচার্জ নুরুল হক জানান, বুধবার সকালের দিকে বাঘাইহাট-সাজেক সড়কের নন্দরাম এলাকায় সড়কের উপর পাহাড় ধসে পড়েছে। আপাতত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সেনাবাহিনী সকাল থেকে সড়কের মাটি সরানোর কাজ করছে আশা করছি কয়েক ঘন্টার মধ্যে কাজ শেষ হবে। অপর দিকে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় বিপাকে পরেছে সাজেকগামী পর্যটকরা সাজেকগামী ও সাজেক থেকে খাগড়াছড়িগামী প্রায় ৫০০ পর্যটকবাহী গাড়ী আটকা পরেছে।

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy