প্রকাশ: বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ৫:৪৫ পিএম (ভিজিট : ২৪২)

X
শারদীয় দুর্গাপূজায় আজ বিজয়া দশমী। পাঁচ দিনব্যাপী শারদ উৎসবের শেষ দিন বুধবার (৫ অক্টোবর)। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের এ বছরের প্রধান ধর্মীয় উৎসব। বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটির দিনে।
কক্সবাজারের টেকনাফ সীমান্তে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা চলছে। টেকনাফ উপজেলার টেকনাফ পৌরসভা, টেকনাফ সদর, হ্নীলা, হোয়াইকং, সাবরাং ও বাহারছড়া ৬ ইউনিয়নে ৬টি পূজা মণ্ডপ শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এ দিকে শারদীয় দুর্গাপূজা ২০২২ উপলক্ষে মেসার্স মা মনি ষ্টোর এর পক্ষ থেকে টেকনাফ সদর ইউনিয়নের ডেইল পাড়া দুর্গা মন্দির পূজা উদযাপন কমিটিকে টি শার্ট সামগ্রী উপহার দিয়ে শারদীয় দুর্গাপূজাকে শ্রী বর্ধন করেছে।
এতে উপস্হিত ছিলেন, টেকনাফ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী যুক্ত বাবু শিবপদ ভট্টাচার্য, টেকনাফ সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার শীল, টেকনাফ উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ননী গোপাল শীল, টেকনাফ কেন্দ্রীয় বিষ্ণু মন্দির দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি বাবু রুপন ধর, ডেইল পাড়া দুর্গা মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু সনজিত কুমার শীল, টেকনাফ সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু অনিল শীল, সাবরাং পূজা উদযাপন পরিষদের সভাপতি ও মেসার্স মা মনি ষ্টোর এর সত্বাধিকারী সঞ্জয় শর্মা, ডেইল পাড়া দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মিটন শীল ও অর্থ সম্পাদক সহ অন্যন্য সদস্য বৃন্দ।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান বলেন, উপজেলার পৌরসভাসহ ৬ ইউনিয়নে শান্তি ও শৃঙ্খলার মাধ্যমে শারদীয় দুর্গাপূজা উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনী কড়া নজরদারি বাড়ানো হয়েছে।
বাবু/জাহিদ