রাজবাড়ীতে দেশীয় মদসহ আটক ৩

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে দেশীয় মদসহ ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার

2022-10-05T18:34:12+00:00
2022-10-05T18:34:12+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে দেশীয় মদসহ আটক ৩
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ৬:৩৪ পিএম   (ভিজিট : ২৩০)
X

রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে দেশীয় মদসহ ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার মেছের মাতুব্বর পাড়া এলাকার মৃত হাকিম আলী শেখের ছেলে শহর আলী শেখ (৩৫), দক্ষিন দৌলতদিয়া হাশেম সরদারের ছেলে লিটন সরদার (৩২), জিতু মাতাব্বর মৃত নূরুদ্দিন খাঁর ছেলে কামাল খাঁ (৪০)।

মঙ্গলবার (৪ অক্টোবর) পৌনে ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোয়ালন্দ ঘাট থানার বিন্দুপাড়া গ্রামের পদ্মার মোড় সংলগ্ন ব্রীজের উত্তরে স্পীড ব্রেকারের পশ্চিম পাশে রাস্তার উপর অভিযান পরিচালনা করে। অভিযানে ৪৪ লিটার দেশী তৈরী বাংলা মদসহ শহর আলী শেখ, লিটন সরদার, কামাল খাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ওসি প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, গ্রেপ্তারকৃত শহর আলী শেখের বিরুদ্ধে ২টি মাদক মামলা এবং লিটন সরদারের বিরুদ্ধে ১টি মামলা আদালতে বিচারাধীন আছে। দেশী তৈরী বাংলা মদসহ গ্রেপ্তার করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy