প্রকাশ: বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ৬:৩৮ পিএম আপডেট: ০৫.১০.২০২২ ৬:৪০ পিএম (ভিজিট : ২৮৯)

X
সোনাগাজীতে প্রতিমা বিসর্জনে শেষ হল সনাতন ধর্মের বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা উৎসব। ছিল কড়া নিরাপত্তা, বুধবার (৫ অক্টোবর) উপজেলার ২৩টি পূজামণ্ডপ থেকে বেলা ১২টার দিকে প্রতিমা গুলো বের করে আশপাশ এলাকা প্রদক্ষিণ শেষে ছোট ফেনী নদী, ডাকাতিয়া নদী ও মুহুরী প্রজেক্ট এলাকায় বড় ফেনী নদীতে বিসর্জন দেয়া হয়।
বিজয়া দশমীর মধ্য দিয়ে সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের পাঁচদিনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর দাশ জানান, সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে আনন্দমূখর পরিবেশে প্রতীমাগুলো বিসর্জন দেয়া হয়েছে। সার্বিক সহযোগিতার জন্য তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনি ও জনপ্রতিনিধিসহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ হোসেন জানান, উপজেলার প্রতিমা বিসর্জনের স্থান গুলো কড়া নিরাপত্তা ছিল শান্তি পূর্ণ ও উৎসব মূখর পরিবেশেই প্রতিমা বিসর্জন দেয়া হয়।
উপজেলা নির্বাহি অফিসার এস.এম মনজুরুল হক বলেন, এবারের পূজা সুন্দর শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, কোথাও থেকে কোন বিশৃঙ্খলার অভিযোগ বা খবর পাওয়া যায়নি।
বাবু/জাহিদ