চট্টগ্রামে বাসচাপায় নিহত ১, আহত ৭

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

চট্টগ্রামের শাহ আমানত সেতুর গোল চত্বর এলাকায় হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি মিনিবাস, দুটি সিএনজি

2022-10-05T20:35:41+00:00
2022-10-05T20:37:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে বাসচাপায় নিহত ১, আহত ৭
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ৮:৩৫ পিএম  আপডেট: ০৫.১০.২০২২ ৮:৩৭ পিএম  (ভিজিট : ২৫৫)
X

চট্টগ্রামের শাহ আমানত সেতুর গোল চত্বর এলাকায় হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি মিনিবাস, দুটি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেলে ধাক্কা দিয়েছে। এতে একজন নিহত ও সাত জন আহত হয়েছে। বুধবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি  নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম। তিনি বলেন, শাহ আমানত সেতুর বাকলিয়া প্রান্তে কক্সবাজার থেকে চট্টগ্রামে আসা হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুটি সিএনজি অটোরিকশা, একটি মিনিবাস ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আট জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। তবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। তিনি কোনো গাড়ির হেলপার বা পথচারী ছিলেন বলে ধারণা করছি।

চট্টগ্রাম পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, শাহ আমানত এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত সাত জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬, ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন— আতিয়া রহমান (১২), রাব্বি আহমেদ (২২), রবিউল আলম (২২), মো. হেলাল উদ্দিন (৩২), দীপঙ্কর দে (৩৭), আবদুল মান্নান (৪৫) ও বিপ্লব দাস (৫০)।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy