সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় বাসচাপায় ইজাজুল হক জিসান (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (৫ অক্টোবর) বিকেলে

2022-10-06T00:15:58+00:00
2022-10-06T00:15:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ১২:১৫ এএম   (ভিজিট : ২৬৩)
X

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় বাসচাপায় ইজাজুল হক জিসান (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (৫ অক্টোবর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইজাজুল হক জিসান কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আব্দুস সালামের ছেলে। তিনি ঢাকার সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ছিলেন।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু বলেন, আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী লাবিবা পরিবহনের একটি বাসকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের ধাক্কা লাগে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী জিসান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত জিসানকে কিশোরগঞ্জের ভৈরবে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy