প্রকাশ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ১২:৩৩ পিএম (ভিজিট : ৪০৯)

X
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে র্যালি ও পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) আমেনা খাতুনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাবলু, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আনোয়ারুল হাসান উজ্জ্বল, গুনারিতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জগলুল পাশা, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, বালিজুড়ী এফ এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাই বুলু বিএসসি, ইউপি সচিব এস এম তোজাম্মল হোসেন , উদ্যোক্তা জিয়াউল হক প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, সাংবাদিক, ইউপি সচিব, উদ্যোক্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
-বাবু/এ.এস