মেজর (অবঃ) মোহাম্মদ আলীর আহ্বানে দাউদকান্দিতে বিনিয়োগে আগ্রহী চীনা কোম্পানি

শরীফ প্রধান, কুমিল্লা (উত্তর) প্রতিনিধি

সারাবাংলা

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী'র আহ্বানে দাউদকান্দিতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন চীনা কোম্পানি।বুধবার বিকেলে ঢাকা-চট্রগ্রাম

2022-10-06T12:35:02+00:00
2022-10-06T12:35:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেজর (অবঃ) মোহাম্মদ আলীর আহ্বানে দাউদকান্দিতে বিনিয়োগে আগ্রহী চীনা কোম্পানি
শরীফ প্রধান, কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ১২:৩৫ পিএম   (ভিজিট : ৩২৬)
X


দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী'র আহ্বানে দাউদকান্দিতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন চীনা কোম্পানি।

বুধবার বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে দাউদকান্দি উপজেলায় ইলেক্ট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি স্থাপনের লক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীকে সাথে নিয়ে চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কর্নধার মিঃ জিয়াং তোনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফ্যাক্টরি স্থাপনের লক্ষ্যে জমি পরিদর্শন করে।

জমি পরিদর্শন শেষে চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কর্নধার মিঃ জিয়াং তোন সাংবাদিকদের বলেন, আমরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, এখানে ব্যবসার অনেক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ-চীন দুই দেশ সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। দুই দেশের মধ্যে সম্পর্ক ও বন্ধুত্ব দিনে দিনে আরো গভীর হচ্ছে। আগামী দিনে এ সম্পর্ক আরো গভীর হবে বলে প্রত্যাশা করেন তিনি। মিঃ জিয়াং তোন আরও বলেন, আমি বাংলাদেশে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি। বাংলাদেশে ইলেক্ট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি স্থাপনের জন্য সুন্দর একটি ব্যবসায়িক পজিশন খুজছি।

কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যানের আহবানে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে দাউদকান্দি উপজেলায় কয়েকটি জমি পরিদর্শন করেছি, শিপিং এর মাধ্যমে পন্য চট্টগ্রাম হয়ে দাউদকান্দি ও পরে ঢাকায় পৌছানো অনেক সহজ হবে। এজন্য) আমরা দাউদকান্দিতেই ইলেক্ট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি স্থাপনের জন্য পছন্দ করেছি। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমাদের দাউদকান্দির ফ্যাক্টরি থেকে উৎপাদন কার্যক্রম শুরু হবে।মিঃ জিয়াং তোন জানান দাউদকান্দির এ উৎপাদন কার্যক্রম শুরু হলে প্রায় ১হাজার লোক এখানে কর্মসংস্থানের সুযোগ পাবে। এ সময় চীনা প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মনির হোসেন।

-বাবু/এ.এস







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy