প্রকাশ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ৩:১১ পিএম (ভিজিট : ২৭১)

X
“নির্ভূল জন্ম মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব” প্রতিপাদ্যে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে নীলফামারীর ডোমারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, প্যানেল মেয়র সেলিম রেজা, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমন, হরিণচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা, বামুনিয়া ইউপি চেয়ারম্যান মোমিনুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ বেলাল উদ্দিন,পাঙ্গা মটুকপুর ইউপি সচিব নুরে আলম বক্তব্য রাখেন।
এছাড়াও একাডেমিক সুপার ভাইজার সাফিউর রহমান, জানো প্রকল্পের ফিল্ড সুপার ভাইজার হুমাউন কবীর, ভোগডাবুড়ী ইউপি সচিব মাহবুব রহমান, সোনারায় ইউপি সচিব তারেক রহমান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
বাবু/জাহিদ