বিজয়নগরে বাসের ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের লোকাল বাসের ধাক্কায় আহত নিপেন্দ্র (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার

2022-10-06T15:55:13+00:00
2022-10-06T15:55:13+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বিজয়নগরে বাসের ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ৩:৫৫ পিএম   (ভিজিট : ২৩৩)
X

বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের লোকাল বাসের ধাক্কায় আহত নিপেন্দ্র (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার (৫ অক্টোবর) সন্ধ্যায় ইসলামপুর বাসস্ট্যান্ড থেকে লোকাল বাস (দিগন্ত) যোগে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় গুরুতর আহত হয় নিপেন্দ্র (৭০)। 

আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় যাওয়ার পর, রাতে পথের মাঝে তার মৃত্যু হয়।  নিহত নিপেন্দ্র (৭০) পার্শ্ববর্তী মাধবপুর উপজেলার গঙ্গানগর গ্রামের বাসিন্দা। 

এ ব্যাপারে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) রঞ্জন কুমার ঘোষ সত্যতা নিশ্চিত করে বলেন, নিপেন্দ্র ইসলামপুর বাজারে জুতা সেলাইর কাজ করতো। কাজ শেষে বাড়িতে যাওয়ার পথে ইসলামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের লোকাল বাসের ধাক্কায় আহত হয়ে মৃত্যু বরন করেন। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy