প্রকাশ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ৪:০৪ পিএম আপডেট: ০৬.১০.২০২২ ৪:০৮ পিএম (ভিজিট : ৬৭৮)

X
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ১নং ওয়ার্ড মুকুন্ডু পাড়া এলাকায় গলায় ফাঁস দিয়ে এক গৃহবধু আত্মহত্যা করেছে বলে জানা যায়। নিহত গৃহবধুর নাম জয়শ্রি দেয় (২৪)। সে ওই এলাকার মাস্টার সুরঞ্জন দে`র স্ত্রী এবং বাঁশখালী উপজেলার উত্তর সাধনপুর এলাকার বিকাশ রঞ্জন দে`র মেয়ে।
নিহতের স্বামী মাস্টার সুরঞ্জন দে জানান,১ বছর আগে আমাদের বিয়ে হয় দু`জনের, বিয়ের পর সুন্দরভাবে সংসার চালিয়ে আসছি। কিছুদিন ধরে আমার মায়ের সাথে স্ত্রীর অভিমান চলছিল। গতকাল রাতেও ঝগড়াঝাঁটি হয়। প্রতিদিনের মত আমরা রাতের খাবার খেয়ে স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠলে তাকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।
স্থানীয় সূত্রে জানা যায়, ১ বছর আগে বাঁশখালি উপজেলার উত্তর সাধনপুর এলাকার বিকাশ রঞ্জনের মেয়ের সাথে, লোহাগাড়া উপজেলার চরম্বার মুকুন্ডু পাড়ার মাস্টার সুরঞ্জন দে`র সাথে বিয়ে হয়। কিছুদিন ধরে নিহত জয়শ্রীর সাথে তার শ্বাশুড়ির ঝগড়াঝাঁটি হয়ে আসছিল। গতকাল রাতের খাবার খেয়ে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে। গভীর রাতে কোন এক সময় গৃহবধু জয়শ্রী বাড়ির কক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁছিয়ে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে।
নিহতের মামা উত্তর মজুমদার জানান, আজ সকালে আমার ভাগনির শ্বশুর বাড়ির পার্শ্ববর্তীর একজন লোক আমাদেরকে জানালে আমরা ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাই। আমার ভাগনির শ্বাশুড়ির সাথে কিছুদিন ধরে ঝগড়াঝাঁটি চলে আসছে। তবে নিজে আত্মহত্যা করেছে না কেউ হত্যা করছে জানে না বলে জানান তিনি।
এ ঘটনার খবর পেয়ে লোহাগাড়া থানা ওসি মুহাম্মদ আতিকুর রহমান ও এসআই রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন নেই। লাশ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে বলেও তিনি জানান।
বাবু/জাহিদ