কেন্দুয়ায় জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালিত

আসাদুল করিম মামুন, কেন্দুয়া

সারাবাংলা

নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব, এই প্রতিপাদ্যের আলোকে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা

2022-10-06T16:50:38+00:00
2022-10-06T16:54:06+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালিত
আসাদুল করিম মামুন, কেন্দুয়া
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ৪:৫০ পিএম  আপডেট: ০৬.১০.২০২২ ৪:৫৪ পিএম  (ভিজিট : ২২১)
X

"নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব", এই প্রতিপাদ্যের আলোকে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার  (৬ অক্টোবর) সকালে র‌্যালিপূর্ব আলোচনা সভায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম। 

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাকির আলম ভূঁইয়া, ফজলুর রহমান, আব্দুছ ছালাম বাঙ্গালী, কামরুজ্জামান খান সোহাগ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজহারুল ইসলাম, ইউপি সচিব রোকনুজ্জামান, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব সদস্য সাংবাদিক আনোয়ার উদ্দীন হিরণ, কেন্দুয়া প্রেসক্লাব সদস্য সাংবাদিক মজিবুর রহমান প্রমুখ। 

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে একটি র‌্যালি বের করা হয়।  

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy