মোবাইল কিনে না দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক মাদ্রাসা শিক্ষার্থী। বুধবার (৫ অক্টোবর)

2022-10-06T18:09:46+00:00
2022-10-06T18:09:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোবাইল কিনে না দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ৬:০৯ পিএম   (ভিজিট : ৪৯৪)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক মাদ্রাসা শিক্ষার্থী। বুধবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ধরখার ইউনিয়নের ধরখার পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে রাতেই পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের নাম খাদিজা আক্তার (১৫)। সে ওই গ্রামের সিএনজি চালক শামীম মিয়া ওরফে (সামন) মেয়ে। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার ছাত্রী। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে খাদিজা তার বাবার কাছে মোবাইল ফোন কিনে দেওয়ার বায়না ধরে। কিন্তু অভাবের সংসার হওয়ায় তার বাবা কিছু দিন পরে মোবাইল ফোন কিনে দেওয়ার কথা বলে। কিন্তু সে আজকেই ফোন দিতে হবে বলে জেদ ধরে। পরে বাবা সিএনজি নিয়ে বাইরে চলে যায়। সন্ধ্যায় রুমের দরজা বন্ধ করে সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে খাদিজা। পরে বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে রাতে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

এ ব্যপারে জানতে চাইলে নিহতের বাবা শামীম মিয়া বলেন, খাদিজা আমার কাছে একটি মোবাইল ফোন কিনে দিতে বলে। কিন্তু জমিজমা চাষাবাদ করে আমার হাতে টাকা না থাকায় আমি এক মাস পরে মোবাইল কিনে দেওয়ার কথা বলে সিএনজি নিয়ে চলে যাই। সন্ধ্যায় খাদিজার মা জানায় সে আত্মহত্যা করেছে। ধরখার পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর মো. মোবারক হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy